রাজনীতিআওয়ামী লীগ
বিএনপিকে মানুষ জিম্মির রাজনীতি পরিহারের আহ্বান তথ্যমন্ত্রীর

মানুষকে জিম্মি করার রাজনীতি থেকে বিএনপিকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন, তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ। রোববার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত পরিষদের সাথে মতবিনিময় শেষে একথা বলেন তিনি।
এসময় তথ্যমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধর স্বদেশ প্রত্যাবর্তনের দিনে বিএনপি বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে প্রমাণ করেছে, যে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।



