বাংলাদেশঅন্যান্যআওয়ামী লীগ

ঢাকার পাঁচটি হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু

ঢাকার পাঁচটি হাসপাতালে আজ বৃহস্পতিবার সকালে নভেল করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। হাসপাতাল ৫টি হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়,ঢাকা মেডিকেল কলেজ, মুগদা জেনারেল হাসপাতাল,বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।  এরই মধ্যে করোনার টিকা নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথম টিকা নিয়েছেন উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খুরশিদ আলম।

এর আগে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন।  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে পাঁচজনকে টিকা দেওয়া হয়। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে টিকা দেওয়ার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়।পরে আরো কয়েকজনকে টিকা দেওয়া হয়। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকা দেওয়া শুরু হবে। সেটাই মূল কর্মসূচি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, এটা ধরে নিয়েই টিকা দেওয়া হচ্ছে। জাতীয় ইম্যুনাইজেশন কর্মসূচির চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এ বিষয়ে প্রশিক্ষণ আছে। করোনা টিকার জন্য বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। যেসব হাসপাতালে টিকা দেওয়া হবে, সেখানে মেডিকেল টিম থাকবে। ওই টিমে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন।

করোনার টিকা নিতে আগ্রহীদের নিবন্ধন করতে হবে ‘সুরক্ষা’ নামক ওয়েব পোর্টালে (www.surokkha.gov.bd)।

এরপর ৭ ফেব্রুয়ারি সারা দেশে শুরু হতে যাওয়া টিকা কর্মসূচিতে ৪২ হাজার কর্মী কাজ করবেন। তাঁদের মধ্যে ১৪ হাজার টিকা দেবেন। বাকিরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন। স্বেচ্ছাসেবকেরা রেড ক্রিসেন্ট সোসাইটির। আর যেসব হাসপাতালে এই টিকা দেওয়া হবে, তাদের জনবলও এই কর্মসূচিতে যুক্ত থাকছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button