বাংলাদেশপ্রধানমন্ত্রী

‘দ্বন্দ্ব নয়, আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধান: প্রধানমন্ত্রী

আশ্রয় নেয়া ১০ লাখ রোহিঙ্গাকে আলোচনার মাধ্যমেই ফেরত পাঠাতে চায় বাংলাদেশ। তাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য, সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড এন্ড স্টাফ কলেজে ডিএসসিএসসি কোর্সের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় করোনা টিকা প্রয়োগে দেশের মানুষ সুস্থ থাকবে বলেও আশা প্রকাশ করেন সরকারপ্রধান।

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে, মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড এন্ড স্টাফ কলেজে-ডিএসসিএসসি ২০২০-২১ কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্র্যাজুয়েশন সম্পন্নকারী দেশি-বিদেশি ২২৫ কর্মকর্তাকে সনদপত্র বিতরণ করেন তিনি। তাদেরকে অভিনন্দন জানিয়ে, দেশকে এগিয়ে নিতে কাজ করার আহবান জানান সরকারপ্রধান।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ কারও সাথে দ্বন্দ্বে জড়ায়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের নিরাপদ প্রত্যাবাসনের কথা ভেবেছে সরকার। এসময় প্রধানমন্ত্রী বলেন, করোনার টিকা দেওয়া শুরু হয়েছে, দেশের সব মানুষকে সুস্থ ও নিরাপদ জীবন দেয়াই সরকারের লক্ষ্য

শেখ হাসিনা আরো বলেন, মহামারিতে সারাবিশ্বে স্থবিরতা এনে দিয়েছে। উন্নয়ন কার্যক্রম যেনো অব্যাহত রাখার তাগিদ দেন তিনি।এ বছরের মধ্যেই সারাদেশে শতভাগ বিদ্যুৎতায়নের কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button