বাংলাদেশঅন্যান্য

গত আট মাসে সবচেয়ে কম মৃত্যু, শনাক্ত ৪৫৪

দেশে গত সাড়ে আট মাসের মধ্যে করোনায় গত ২৪ ঘণ্টায় সবচেয়ে কম মৃত্যু ৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯৪ জনে। একই সময়ে দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৫৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ৩৪ হাজার ৪০৭ জন।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৪১৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৮ হাজার ৯৬০ জন।

গেল ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ ১২ হাজার ৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে নতুন ৪শ’ ৫৪ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ৫ লাখ ৩৪ হাজার ৪শ’ সাতজনের।

প্রসঙ্গত, বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে দেশে করোনা ভ্যাকসিন দেওয়ার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ঢাকার ৫টি হাসপাতালে দ্বিতীয় দিনের মতো করোনার টিকা দেওয়া হয়। এছাড়া শুক্রবার সারাদেশে পাঠানো হয় করোনার টিকা।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৭৬৮ জন এবং মৃত্যু হয়েছে ২২ লাখ ৯১০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ৩৮ লাখ ৬৩ হাজার ৫২২ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button