প্রধানমন্ত্রীবাংলাদেশ

শিক্ষাবর্ষ নষ্ট না করে বিকল্প মূল্যায়ন: প্রধানমন্ত্রী

পরীক্ষা বাতিল হওয়া ২০২০ সালের এইচএসসি ও সমমানের মূল্যায়নভিত্তিক ফল প্রকাশ করা হয়েছে। অটোপাস ব্যবস্থাপনায় এবার পাস করেছে মোট পরীক্ষার্থী ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জনের সবাই। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮০৭ শিক্ষার্থী। শনিবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময়, দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার এখনই কোন সিদ্ধান্তে যাচ্ছে না করে জানান তিনি। ফেব্রুয়ারি মাসটি, করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।

অবশেষে এইচএসসি ও সমমানের ফলাফল ঘোষণা হলো। শনিবার সকালে রাজধানীর মাতৃভাষা ইনস্টটিউটে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিক ফল ঘোষণা অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উচ্চমাধ্যমিকের ফলাফল উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, অসময়ের কথা বিবেচনা করে শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় সেজন্যই বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের মাধ্যামে ফল দেয়া হয়েছে। এ নিয়ে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান সরকারপ্রধান।

ফেব্রুয়ারি মাস পর্যন্ত করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে, তারপর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্তে নেয়া হবে বলে জানান শেখ হাসিনা। এছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবাইকে দ্রুত ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আনা কথাও জানান প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ড.দীপু মনি কাছে এইচএসসি ও সমমানের ফলাফল হস্তান্তর করেন সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা।

পরীক্ষা ছাড়াই এবার মূল্যায়নে পাস করেছেন সবাই। সারাদেশে ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন। এছাড়া মাদ্রাসা শিক্ষাবোর্ডে জিপিএ ৫ পেয়েছেন ৪ হাজার ৪৮ জন। কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ ৫ পেয়েছেন ৪ হাজার ১৪৫ জন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার ফল মূল্যায়ন বিশ্বমানের করতে একটি ফল মূল্যায়ন কেন্দ্র খোলার পরিকল্পনা করা হচ্ছে। সনদ নির্ভর নয়,শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলায় সরকারের লক্ষ্য।

মন্ত্রী আরো জানান, উচ্চমাধ্যমিকের ফল পাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বাবদ নেওয়া টাকার কিছু অংশ ব্যয় হয়েছে, বাকি টাকা শিক্ষার্থীদের ফেরত দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হবে ওয়েবসাইটে।

হাকিম মোড়ল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button