সারাদেশে ভোটগ্রহণ শেষ; চলছে গণনা

কিছু জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষ ছাড়া তৃতীয় ধাপে দেশের ৬২ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ। এখন চলছে গণনা। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। এ পর্যায়ের পৌরসভাগুলোতে ভোট হচ্ছে ব্যালট পেপারের মাধ্যমে। ৬২টি পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২শ ৩২ জন প্রার্থী। কাউন্সিলর প্রার্থী ৩১শ’র বেশি। নির্বাচন সুষ্ঠু করতে, সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
তৃতীয় ধাপে দেশের ৬২টি পৌরসভায় ভোটগ্রহণ শেষে, এখন চলছে গণনার কাজ। সকাল আটটায় শুরু হওয়া ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। ৬৪ পৌরসভার তফসিল হলেও আইনি জটিলতায় বন্ধ হয়েছে পাবনার সুজানগর পৌরসভার ভোট। আর সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় ভোট হবে না কুমিল্লার লাকসামে।
রাজশাহী দুই পৌসভায় নির্বাচনা ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা কাজ। নির্বাচনী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবির টহল ছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোলার বোরহনাউদ্দিন ও দৌলতখান পৌরসভার নির্বাচনের শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। সকালে ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করেও ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ এনে ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী মতিয়ার রহমান মতি নির্বাচন বর্জন করেছেন। দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। সকাল থেকেই ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন।
তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচনে কুমিল্লার চৌদ্দগ্রাম ও বরুড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দিনাজপুরের হাকিমপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে-সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।
জামারপুরের ৩য় ধাপে সরিষাবাড়ি পৌরসভার নির্বাচনের ভোট গ্রহন শেষ হয়েছে। এ নির্বাচনে মেয়র পদে ৩ জন, কাউন্সিরর পদে ৪২ জন,সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রতি প্রতিদ্বন্দিতা করেছেন। নোয়াখালী চৌমুহনী ও হাতিয়া পৌরসভা নির্বাচনে ভোট শেষ হয়েছে। ভোট গ্রহণের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্য সহ মোবাইল টিম ও ১৫ নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে।
নওগাঁর দুইটি পৌরসভায় সুষ্ঠু ভাবে ভোট গ্রহন শেষ হয়েছে। মেয়র পদে দুই পৌরসভায় আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজবাড়ীর পাংশা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৯টি কেন্দ্রে ৬৭টি কক্ষে ভোট গ্রহণ চলে।
তৃতীয় ধাপে নীলফামারীর জলঢাকা পৌরসভার ভোটগ্রহন শেষ হয়েছে। মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দতীতা করছেন। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পাবনায় শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত হচ্ছে পৌরসভা নির্বাচন। মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে৬৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৭ প্রার্থী প্রতিদ্বন্বিতা করছেন।
পিরোজপুরের স্বরুপকাঠী পৌরসভায় উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর সুষ্ঠু ভোট নিশ্চিতের জন্য পুলিশের পাশাপাশি রয়েছে র্যাব ও বিজিবি সদস্যরা। কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচনে শান্তিপুর্নভাবে ভোটগ্রহন শেষে চলছে গণনা। নির্বাচনে মেয়রপদে আওয়ামীলীগ,বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।
টাঙ্গাইলের ভূঞাপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর সমর্থকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পক্ষের নারীসহ ১০জন আহত হয়েছেন। সকালে পৌরসভার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। লক্ষ্মীপুরে রামগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনের সড়কে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশ সদস্যরাও আহত হয়েছে।
ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি



