১২০ বিঘা ধানি জমিতে ফুটে উঠবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে বগুড়ার শেরপুর উপজেলায় ১২০ বিঘা জমিতে ধান চাষের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে, এ কার্যক্রমের উদ্বোধন করেন, আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
‘শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদ’-এর উদ্যোগে এবং ন্যাশনাল এগ্রিকেয়ারের সহযোগিতায় ব্যতিক্রমী এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। শুক্রবার দুপুর ১২টায় শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে ১২০ বিঘা কৃষি জমিতে দুই ধরনের ধানের চারা রোপণের মাধ্যমে।
এই কার্যক্রমের শুভ সূচনা হয়েছে। আয়োজকরা বলেন, শস্যচিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ফুটিয়ে তুলতে কয়েক মাস পূর্বে থেকে কাজ শুরু হয়েছে। এ জন্য বালেন্দা গ্রামে একত্রে কৃষকদের কাছ থেকে লিজ নেয়া হয়েছে ১২০বিঘা কৃষি জমি।
এরপর সেখানে বিদেশ থেকে আমদানি করা বেগুনি ও সবুজ দুই ধরনে র হাইব্রিড ধানের চারা উৎপাদন করা হয়েছে। এ উপলক্ষে চারা রোপণ ও সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর করিব নানক, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদ ও কৃষকলীগের সভাপতি সমীর চন্দ্র এবং বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুসহ অন্যরা উপস্থিত ছিলেন।



