বাংলাদেশঅন্যান্য

শহিদুলের শরীরে কৃত্রিম হাত সংযোজন

রাষ্ট্রীয় কর্তব্য পালনে কোন সদস্য আহত বা নিহত হলে তাদের ও পরিবারের সদস্যদের প্রতি র‍্যাব সর্বোচ্চ দায়িত্বশীল বলে মন্তব্য করেছেন, সংস্থাটির মহাপরিচালক। গত বছর বোমার আঘাতে আহত র‍্যাব-৬ এর খুলনা বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্য সার্জেন্ট শহিদুল ইসলামের শরীরে কৃত্রিম হাত সংযোজনের সময় এ কথা বলেন তিনি।

২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর আদালতের নির্দেশে বিচারকাজে সহয়তায় জব্দকৃত বোমাটি পরীক্ষা করতে গিয়ে আহত হন  র‍্যাবের বোম ডিজপোজাল ইউনিটের সদস্য সার্জেন্ট মোঃ শহিদুল ইসলাম। শহিদুলের জীবনে ছন্দ ফিরিয়ে আনতে র‍্যাবের পক্ষ থেকে তার শরীরে কৃত্রিম হাত সংযোজন করা হয়।

এছাড়াও বিভিন্ন অভিযানে র‍্যাবের এ পর্যন্ত ২৭ জন নিহত এবং তিন শতাধিক সদস্য আহত হয়েছেন। রাষ্ট্রীয় কর্তব্য পালনে কোন সদস্য আহত বা নিহত হলে তাদের ও পরিবারের প্রতি র‍্যাব সর্বোচ্চ দায়িত্বশীল বলে মন্তব্য করেন, সংস্থাটির মহাপরিচালক।

র‍্যাবের এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতে অন্যদের অনুপ্রাণিত করবে বলে মনে করেন তিনি।

আরমান কায়সার, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button