বাংলাদেশপ্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর ডিজিটাল অডিও সংকলন উদ্বোধন

‘ইতিহাস যতোই বিকৃতির অপচেষ্টা করা হোক না কেন, প্রকৃত সত্য  কখনো মুছে ফেলা যায় না-যা আজ প্রমাণিত’ বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে একাদশ জাতীয় সংসদ কর্তৃক গৃহীত মুজিববর্ষের কার্যক্রম, মুজিব বর্ষ ওয়েবসাইট এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অডিও সংকলনের ডিজিটাল ভার্সনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ২১টি বছর সময় নষ্ট হলেও নতুন প্রজন্ম এখন প্রকৃত ইতিহাস জানতে পারছে, যা তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

শেখ হাসিনা বলেন, রাষ্ট্র পরিচালনার এমন কোনো কাজ নেই যার ভিত্তি জাতির পিতা তৈরি করে যাননি। বঙ্গবন্ধু তার সল্প সময়ের জীবনে অসাধ্য সাধন করে গেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button