বাংলাদেশঅন্যান্য

আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৪৪৩

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ১৩৭ জনে। একই সময়ে দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৪৩ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৩৫ হাজার ৫৮২ জন।

সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৪৭২ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮০ হাজার ২১৬ জন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার তিন দশমিক ৫৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬৬ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫২ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে নয় জন পুরুষ, নারী একজন। এদের মধ্যে ঢাকা বিভাগে সাতজন। এছাড়া চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে একজন করে তিনজন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ১০ জন। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে সাতজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন রয়েছেন।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ২৯৭ জন এবং মৃত্যু হয়েছে ২২ লাখ ৩৭ হাজার ২৫২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ৫১ লাখ ১৬ হাজার ৭৪ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button