শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

‘দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কোন লাভ নেই, শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ’ মঙ্গলবার সকালে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে একথা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময়, আওয়ামী লীগ জনগণের উন্নয়নে কাজ করে যাবে বলে জানান তিনি। যারা সবসময় সরকারের সমালোচনা করেছে, করোনার ভ্যাকসিন তাদের উপযুক্ত জবাব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
এতে, দেশ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে- উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কোন বাধাই সরকারকে দমিয়ে রাখতে পারবে না। শেষ দিন পর্যন্ত জনগণের জন্যে কাজ করে যাবে এ সরকার। করোনার শুরু থেকেই সরকারের সমালোচনায় মুখর মানুষেরা, ভ্যাকসিন আসার মাধ্যমে তাদের জবাব পেয়ে গেছে বলেও, জানান প্রধানমন্ত্রী।
এছাড়াও টানা ক্ষমতায় থাকায়, দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সুফল পাচ্ছে বলেও, এ সময় দাবি করেন সরকার প্রধান।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



