দেশবাংলা
ভুরুঙ্গামারীতে ৬ জনের মৃত্যুদন্ডাদেশ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় একই পরিবারের ৪ জনকে কুঁপিয়ে হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। এ মামলায় এক আসামীকে খালাস দেয়া হয়। মৃত্যুদন্ডপ্রাপ্ত আরেক আসামী পলাতক রয়েছেন।
মঙ্গলবার দুপুরে, জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ রায় দেন। রায় ঘোষণার পরপরই আসামীরা কাঠগড়া ভাংচুর করে, বিচারককে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে পুলিশ তাদের কারাগারে নিয়ে যায়।
২০১৪ সালের ১৪ জানুয়ারী, ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা গ্রামে, সুলতান মিয়ার বাড়ীতে একদল মুখোশধারী গভীর রাতে প্রবেশ করে, সুলতান মন্ডল, তার নাতনী রোমানা,আনিকা ও স্ত্রী হাজেরাকে ধারালো অস্ত্র দিয়ে কুঁপিয়ে হত্যা করে।
এ ঘটনায় পরদিন নিহত সুলতানের ছেলে হাফিজুর রহমান, ভুরুঙ্গামারী থানায় হত্যা মামলা দায়ের করেন।



