দেশবাংলা
সদরপুরে পাগলি হয়েছে মা, বাবা কে!

ফরিদপুরের সদরপুরে মা হয়েছেন এক পাগলি। কিন্তু সদ্যজাত সন্তানের বাবা হয়নি কেউ। উপজেলার বাবুরচর বাজার এলাকায় ভোরে নবজাতকের জন্ম দেন এই পাগলি।
স্থানীয়রা জানায়, ভোরে পাগলির প্রসব ব্যাথা শুরু হলে পাশে চায়ের দোকানের বাবু সিকদার ও তার স্ত্রী শহিদা বেগমের সহযোগিতায় পাগলিটি পুত্র সন্তান জন্ম দেন। এখন বাচ্চা ও মা সুস্থ আছেন। নবজাত শিশু ও তার মা বর্তমানে বাবু সিকদারের পরিবারের হেফাজতে রয়েছেন।
এ ব্যাপারে উপজলো নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার জানান, পাগলি ও তার সন্তানের জন্য দ্রুত ব্যবস্থা নেয়া হবে।



