দেশবাংলা

ভাসানচরের পথে আরও ২ হাজার ২৬০ রোহিঙ্গা

পঞ্চম দফায় আরও ২ হাজার ২৬০ জন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়েছে। বুধবার সকালে চট্টগ্রাম বোট ক্লাব থেকে তাদেরকে নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে নৌ বাহিনীর ৬টি জাহাজ।

এর আগে গতকাল টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে ওই রোহিঙ্গাদের চট্টগ্রামে বিএএফ শাহীন কলেজের অস্থায়ী ক্যাম্পে আনা হয়।  সেখানে রাত্রিযাপন শেষে সকালে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তারা।

ভাসানচরে যাওয়া রোহিঙ্গারা বলছেন, টেকনাফ-উখিয়ার ক্যাম্পগুলোতে বসবাসের তেমন সু-ব্যবস্থা না থাকায়, স্বেচ্ছায় তারা ভাসানচরে যাচ্ছে। ইতোমধ্যেই তাদের যেসব আত্মীয়-স্বজন ভাসানচরে গেছেন, তাদের সঙ্গে কথা বলে সেখানে যেতে আগ্রহ প্রকাশ করেন ভাসানচরগামী রোহিঙ্গারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button