৭ মার্চের ইতিহাসকে বিকৃত করতেই বিএনপির কর্মসূচি: কাদের

আওয়ামী লীগ বছরব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে বলে জানিয়েছেন, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে যৌথসভায় তিনি অভিযোগ করেন, ৭ মার্চের ইতিহাসকে বিকৃত করতেই কর্মসূচি দিয়েছে বিএনপি।
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের ঐতিহাসিক দিবস পালন উপলক্ষে, সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত হয়।
এতে যোগ দিয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ২৬শে মার্চ ২০২১ থেকে পরবর্তী ২৬শে মার্চ ২০২২ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হবে। এসময়, ৭ মার্চ উপলক্ষে বিএনপির কর্মসূচিকে ইতিহাস বিকৃতির আস্ফালন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের লোক দেখানো এই কর্মসূচি জাতিকে হতাশ করেছে।
সকল নেতিবাচক রাজনীতি পরিহার করে, দেশের কল্যাণে কাজ করতে বিএনপি নেতাদের প্রতি আহবান জানান আওয়ামী লীগের এই অন্যতম শীর্ষ নেতা।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



