দেশবাংলা
ফতুল্লায় গ্যাস লিকেজে আগুন, দগ্ধ ৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনের ৬ষ্ঠ তলায় গ্যাসের লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। ফতুল্লা থানার মাসদাইর পতেঙ্গার মোড় এলাকায়, গতরাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বাসার চুলার লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে ওই ফ্ল্যাটের বিভিন্ন রুমে তা জমাট বেঁধে থাকায় রাতের আগুন জ্বালালে মূহুর্তের মধ্যেই এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় পরিবারের ৫ জন দগ্ধ হন। পরে, আশপাশের বাসিন্দাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রন করে দগ্ধদের হাসপাতালে পাঠানো হয়।



