আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
গিনিতে নিহতের সংখ্যা বেড়ে ৯৮

ইকুয়েটরিয়াল গিনির সামরিক ঘাঁটিতে সিরিজ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ জনে। বিষয়টি নিশ্চিত করেছে, ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
মঙ্গলবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, এ ঘটনায় আরও ৬১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২৯৯ জন হাসপাতালে ভর্তি। দেশটির প্রধান শহর বাটার একটি সামরিক ঘাঁটিতে রোববার বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ দুর্ঘটনার জন্য সেখানে ডিনামাইট মজুতে অব্যবস্থাপনা এবং স্থানীয় কৃষকদের আবর্জনা পোড়ানোকে দায়ী করছে কর্তৃপক্ষ।



