
প্রায় ৮০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিদেশ পলাতক পি কে হালদারসহ ৩৭ সহযোগীর বিরুদ্ধে ১০টি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এই দশটি মামলাতেই পি কে হালদারকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার কমিশন এ মামলার অনুমোদন দেয়। দুপুরে দুদক সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার জানান, শিগগিরই মামলাগুলো দায়ের করা হবে এবং এসব মামলার সর্বোচ্চ সাজা দশ বছর কারাদণ্ড। পি কে হালদারের সহযোগী ৩৩ জনের সম্পদের হিসাবও চাওয়া হবে বলে জানান তিনি।
এছাড়া অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও জরিমানাও করা হবে অভিযুক্তদের বিরুদ্ধে। এসময় মোয়াজ্জেম হোসেনসহ ৪৫ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়ার কথাও জানান তিনি।



