দেশবাংলা
বসুরহাটে সংঘর্ষের ঘটনায় মামলা

নোয়াখালীর বসুরহাটে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। বুধবার দুপুরে ৯৮ জনের নাম উল্লেখসহ আড়াইশ জনের বিরুদ্ধে বসুরহাট থানায় এ মামলা করা হয়। সংঘর্ষের ঘটনায় আটক ২৭ জনকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এদিকে, বসুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর বলেন, নতুন করে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পৌর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ এবং রাজনৈতিক প্রচার-প্রচারণা নিষিদ্ধ থাকবে।
অন্যদিকে, পুলিশ জানায়, বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটে।



