মুজিববর্ষ উদযাপনে পটুয়াখালী সেজেছে নতুন সাজে

মুজিব জন্মশতবর্ষ উদযাপনকে ঘিরে পটুয়াখালী সেজেছে নতুন সাজে। ইতোমধ্য শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য, তোরণ ও টেরাকোটাসহ নানা আলোকচিত্র। যা নতুন প্রজন্মের মাঝে ইতিহাসের আলো ছড়াচ্ছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষির্কী উদযাপনকে ঘিরে এরই মধ্য পটুয়াখালীর বিভিন্নস্থানে নির্মাণ করা হয়েছে, বঙ্গবন্ধু তোরণ, টেরাকোটার মাধ্যমে বায়ন্নোর ভাষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যত্থান ও ৬ দফাসহ ইতিহাসের নানা দূর্লভ আলোকচিত্র। এছাড়ও নির্মাণ করা হয়েছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরাল।
২ কোটি টাকা ব্যয়ে এসকল কাজ বাস্তবায়ন করেছে পটুয়াখালী পৌরসভা ও জেলা প্রশাসক। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরনীয় করে রাখতে এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এমন আয়োজন করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসব স্থাপনা একদিকে শহরের সৌন্দর্য বৃদ্ধি করছে অন্যদিকে নতুন প্রজন্ম বাংলাদেশের সঠিক ইতিহাস জানবে এমন প্রত্যাশা আয়োজকদের। মুজিব জন্মশতবর্ষে নতুন প্রজন্ম জানবে, নতুন কিছু। পাশাপাশি তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের অগ্রযাত্রায় কাজ করবে।
হুমায়ুন কবির, পটুয়াখালী প্রতিনিধি



