দেশবাংলা

কুষ্টিয়ায় রাজনীতিবিদ ও প্রশাসনের সংবাদ বর্জনের ডাক

কুষ্টিয়ায় পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় রাজনীতিবীদ ও প্রশাসনের সব ধরণের সংবাদ বর্জনের ডাক দিয়েছে, জেলায় কর্মরত সাংবাদিকদের ৫ সংগঠন।

শুক্রবার দুপুরে আব্দুর রাজ্জাক মিলনায়তনে এ সিদ্ধান্ত নেয় কুষ্টিয়া প্রেসক্লাব,জেলা এডিটরস ফোরাম, জেলা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন, জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাব ও জেলা টেলিভিশন ক্যামেরাপার্সন এসোসিয়েশনের নের্তৃবৃন্দ।

এর আগে, গতকাল কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয়ে, সাংবাদিকদের লাঞ্ছিত করা হয়। এসময় পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা না করে, দ্রুত সভাকক্ষ ত্যাগ করেন।

এ ঘটনায় সাংবাদিক নেতৃবৃন্দ জেলার শীর্ষ রাজনৈতিক নেতাদের স্বরণাপন্ন হয়েও, কোন প্রতিকার না পেয়ে, এর প্রতিবাদে জরুরী সভা ডাকেন সাংবাদিক নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট খবর

Back to top button