দেশবাংলা
চট্টগ্রামে লরি-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় উল্টোপথে আসা কনটেইনারবাহী লরি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই যন্ত্রশিল্পী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ছয়জন আহত হয়। শনিবার ভোরে উপজেলার সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পার্থ প্রতীম গুহ ও হানিফ আহমেদ। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি লরি চট্টগ্রামমুখী মাইক্রোবাসকে ধাক্কা দিলে মাইক্রোবাসে থাকা যাত্রী যন্ত্রশিল্পী পার্থ গুহ ও তার দলের কয়েকজন আহত হন।
পরে তাদের উদ্ধার করে মস্তাননগর হাসপাতাল ও ট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। লরিটি জব্দ করেছে পুলিশ।



