হত্যাচেষ্টার অভিযোগ কাদের মির্জার

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে হত্যার চেষ্টা চলছে, বলে অভিযোগ তুলেছেন তিনি নিজেই।
শনিবার সকালে পৌরসভা কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতিনিয়ত তার নেতাকর্মীদের হয়রানি করছে প্রশাসন। কাদের মির্জা আরও বলেন, গত কয়েকদিনে তার বেশ কয়েকজন সমর্থককে আটক করা হয়েছে, নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।
সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির ও সিএনজি চালক আলাউদ্দিন হত্যার ঘটনার বিচারবিভাগীয় তদন্ত গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআইকে দিয়ে করতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন কাদের মির্জা। তদন্তে তার বা কোন কর্মীর অপরাধ প্রমাণিত হলে শাস্তি মেনে নেয়ার কথাও জানান তিনি।
তিনি আরো বলেন, আমার প্রত্যেক নেতাকর্মীর বাড়ীতে ডিবি পুলিশ অভিযান চালাচ্ছে। তাদের পরিবারের লোকজনকে নির্যাতন করছে। এখানে সবকিছু একতরফা হচ্ছে। প্রশাসনও আমার বিরুদ্ধে কাজ করছে। শুক্রবারও এমপি একরামের বাড়ীতে আমাকে হত্যার পরিকল্পনা করছে।



