দুই গ্রামে বিদ্যুৎ সংযোগ পেয়ে খুশি এলাকাবাসি

জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজ পুর আহমেদা বাদ ও আশিমপুর দুই গ্রামে দুই বছর ধরে বিদ্যুৎ থেকে বঞ্চিত ছিলো এলাকাবাসি, ৭ মার্চ জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করলে। ও জাতীয় ও স্থানীয় পএিকায় সংবাদ প্রকাশিত হওয়ার দুই দিনের মাথায় বিদ্যুৎ সংযোগ লাগানো হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দুই গ্রামে ৩০ /৩৫ হতদরিদ্রদের পরিবারের মধ্যে কারেন্ট সংযোগ লাগানো হয়েছে। মুজিববর্ষে কারেন্ট পেয়ে খুশি এ সব হতদরিদ্র পরিবারের লোক জন। আশিমপুর গ্রামের হতদরিদ্র নুরেছা বেগম বলেন দুই বছর ধরে অফিসে গিয়েও কারেন্ট পাইনি, পএিকায় নিউজ হওয়ায় দুইদিনে কারেন্ট পাইলাম। আমরা খুশি দোয়া করি প্রধানমন্ত্রীর লাগি।
কুবাজ পুরের সন্চিতা রানী দাস বলেন মুজিববর্ষে কারেন্ট পেয়ে সত্যি ভালো লাগছে। আমি চিন্তা করি নাই দুই দিনে কারেন্ট পাব। প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান তিনি।
আশিমপুরের ওয়াহিদ মিয়া জানান, আমি দুই বছর ধরে বিদ্যুৎ পাই নাই, আমি উপজেলা নির্বাহী অফিসারের বরাবর আবেদন করি। আমি কারেন্ট পেয়ে খুশি। সেখান থেকে যে আয় হবে ৫ জনে ভাগ করে নেব।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, মুজিববর্ষে বিজয় দিবসের মধ্যে কিছু করা যায় কিনা সেই চিন্তা থেকে মাথায় আসে হতদরিদ্রদের কথা। অভিযোগ পাই। কিছু সমস্যা হতদরিদ্রদের পাশে দাঁড়ালেই সমাধান করা সম্ভব। সেই দিক বিবেচনা করে দ্রুত বিদ্যুৎ সংযোগ লাগানো হয়েছে।
জগন্নাথপুর আবাসিক প্রকৌশলী আজাদ আহমেদ বলেন, আমরা আগে থেকে বিদ্যুৎতের খুটিঁ সাটানো ছিলো। চারদিকে বিদ্যুৎতের কাজ থাকায় একটু বিলম্ব হয়, মুজিববর্ষ কে সামনে রেখে দুই গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
গোবিন্দ দেব, জগন্নাথপুর প্রতিনিধি



