আন্তর্জাতিকযুক্তরাজ্য

কলোরাডোয় বন্দুকধারীর হামলায় নিহত ১০

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি বাজারে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। ওই হামলার ঘটনায় এক পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ কর্মকর্তারা এবং দেশটির গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

বোল্ডার পুলিশ প্রধান মেরিস হেরাল্ড এক সংবাদ সম্মেলনে জানায়, কিং সপার্স সুপারমার্কেটে বোল্ডারের এক পুলিশ কর্মকর্তাসহ ১০ জন নিহত হন। গোলাগুলির ঘটনা লাইভ স্ট্রিমে দেখিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

পরবর্তীতে তা ইউটিউবেও প্রচার হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারীর বিষয়েও তেমন কিছু জানা যায়নি। পুলিশ বলছে এই ঘটনা তদন্ত হচ্ছে। কলোরাডো অ্যাটর্নি জেনারেল ফিল ওয়েইসার এক বিবৃতিতে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button