
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৫ জনের মৃত্যু,এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৯০৪ জনের। নতুন করে ৩ হাজার ৯০৮ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৯৫ হাজার ৭১৪ জনে।
রোববার (২৮ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ১৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৩৫ হাজার ৯৪১ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২২ হাজার ৪২৫টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ১৩৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ৮৮ হাজার ৮৩০টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৯৭ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২৯৫ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৮৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১০ হাজার ৯২৫ জন।
বাংলাটিভি/শহীদ



