
দেশে গত ৯ মাসে সর্বোচ্চ মৃত্যু, ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৯ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৯ হাজার ১০৫ জন।
বৃহস্পতিবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত,দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৬ হাজার ৪৬৯ জন। এ পর্যন্ত সরকারি হিসাবে শনাক্ত হয়েছেন ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩৯ জন,এখন পর্যন্ত সুস্থ হলেন ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন।
গত ২৯ মার্চ করোনাকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয় বাংলাদেশে। সেদিন একদিনে শনাক্ত হন পাঁচ হাজার ১৮১ জন। ৩০ মার্চ শনাক্ত হন পাঁচ হাজার ৪২ জন।
দেশে গত তিন দিন ধরে একদিনে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছিল পাঁচ হাজারের ওপরে। গতকাল শনাক্ত হন পাঁচ হাজার ৩৫৮ জন। করোনাকালে বাংলাদেশে এটাই ছিল একদিনে সর্বোচ্চ শনাক্ত। আজ সেই রেকর্ডও ভেঙে গেলো।
গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ২২ দশমিক ৯৪ শতাংশ,শনাক্ত বিবেচনায় সুস্থতার ৮৮ দশমিক ২১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ১৯৮টি। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫৯ জনের মধ্যে পুরুষ ৩৫ জন, আর নারী ২৪ জন।
মৃত্যুবরণকারীদের মধ্যে বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব রয়েছেন ৩০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ১৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চার জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন একজন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছে এক হাজার ৭৫০ জন, ছাড়া পেয়েছেন ৮১৩ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৮ হাজার ১৭৫ জন।গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে যুক্ত হয়েছেন ৪১৪ জন, ছাড়া পেয়েছেন ১৭০ জন।বর্তমানে আইসোলেশনে আছেন ১১ হাজার ৯৬৭ জন।
বাংলাটিভি/শহীদ



