আন্তর্জাতিকবাংলাদেশ
অস্ট্রেলিয়ায় প্রবাসীরা জীবিকার পাশাপাশি যুক্ত হচ্ছেন বিভিন্ন সংগঠনে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি প্রবাসীদের অবস্থান দীর্ঘকালের। দেশটিতে বসবাস করেন, বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। জীবিকার পাশাপাশি অনেকে যুক্ত হয়েছেন বিভিন্ন সংগঠনসহ মুলধারার রাজনীতিতে। আসন্ন বৈশাখ উপলক্ষে দেশটিতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন এসব প্রবাসীরা।
প্রবাসে স্থায়ী বসবাসের ক্ষেত্রে, বিশ্বে অন্যতম আগ্রহের দেশগুলোর একটি অস্ট্রেলিয়া। উন্নত ভবিষ্যতের আশায়, প্রতিবছর দেশটিতে পাড়ি জমাতে চান অনেক প্রবাসী বাংলাদেশিও। প্রতিবছরের মতো পহেলা বৈশাখ উপলক্ষে দেশটির বিভিন্ন স্থানে মেলার আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিরা।
তবে এবার করোনা ভাইরাসের কারনে স্বাস্থ্য নির্দেশনা মেনে মেলায় অংশগ্রহণ করতে হবে বলে জানায় সংশ্লিষ্টরা। দেশটিতে বসবাস করা প্রবাসীদের মেলায় অংশগ্রহনের জন্য আহবান জানান বিভিন্ন সংগঠনের নেতারা।
বাংলাটিভি/ডেস্ক রিপোর্ট



