
এদিকে, লকডাউনের খবরে রাজধানী ছাড়তে শুরু করেছে বহু মানুষ। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঢাকা ছাড়ার এরকম হিড়িক পড়েছে বাস টার্মিনাল গুলোতে। এতে করে সংক্রমণের শঙ্কা বাড়তে পারে বলে মনে করেন সাধারণ মানুষ। তবে লকডাউনে কর্মহীন হয়ে, আটকে পড়ার ভয়ে কর্মস্থল ছাড়ছেন বলেও জানান কেউ কেউ।
লকডাউনের জারির খবরে ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকে। গণপরিবহন বন্ধ হয়ে যাবার আগেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে দেখা গেছে যাত্রীদের উপচেপড়া ভিড়। সামাজিক দুরুত্ব রক্ষার কোন বালাই ছিলো না।
এছাড়া বাস কাউন্টারগুলোতে জীবাণুনাশকের ব্যবস্থাও নেই। সংক্রমণ ঠেকাতে দেয়া লকডাউনকে যেন একরকম বাড়ি ফেরার উৎসব বানিয়ে ফেলেছেন অনেকেই।
নিয়ম নীতির তোয়াক্কা না করে, এভাবে ভীড় সমাগমের কারণে ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার আশংকা করছে সাধারণ মানুষ। এমন দুর্যোগের সময়ে, পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে হলেও সামাজিক দুরত্ব মেনে চলা গুরুত্বপুর্ণ বলে মনে করেন অনেকে।
বাংলাটিভি/শহীদ



