
পিরোজপুরে ইন্দুরকানীতে ১২ কেজি গাঁজাসহ মোঃ জাকির হোসেন (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৮। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পূর্ণমতি পশ্চিম পাড়া এলাকার মোঃ আব্দুর রাজ্জাক ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পিরোজপুরের ইন্দুরকানী থানার টগরা ফেরিঘাট এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব ৮ এর একটি দল টগড়া এলাকায় রাতে অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী জাকির হোসেন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা তাকে টগরা ফেরিঘাটস্থ জনৈক মোঃ সামছুল হক এর খাবার হোটেলের সামনে আটক করে। এসময় তার কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে ।
এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ এনামুল হক বাদী হয়ে পিরোজপুর জেলার ইন্দুরকানি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আজ বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেন।
বাংলাটিভি/ দেশবাংলা



