
ভোলা-লক্ষ্মীরপুর রুটের মাঝ নদীকে কলমীলতা নামে ফেরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ফেরিতে থাকা মালবাহী ট্রাক,কাভার ভ্যান,পিকআপ ভ্যান ও মোটরসাকেল পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে হিলশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন পাল জানান, গতরাতে মালবাহী কয়েকটি ট্রাক, কাভার ভ্যান, পিকআপ ভ্যান, মোটরসিইকেল নিয়ে কলমীলতা নামে ফেরিটি লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাট থেকে ভোলার হিলশা ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ভোরে ফেরিটি ভোলার চর ও মতিরহাটের মাঝামাঝি পৌঁছুলে একটি পিকআপ ভ্যান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ফেরীতে থাকা ৩ টি মালবাহী ট্রাক, ৪ টি মালবাহী কাভার্ড ভ্যান, ১টি মালবাহী পিকআপ ভ্যান ও ১টি মোটরসাকেল পুড়ে গেছে।
পরে কয়েকঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনে। বর্তমানে ফেরিটি ভোলার চরে নোঙর করে রাখা হয়েছে। তবে ক্ষয়-ক্ষতির পরিমান এখনও বলা যাচ্ছে না।
বাংলা টিভি/ দেশবাংলা



