
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আরও রেকর্ড ৯৬ জনের মৃত্যু, হয়েছে; যা কিনা দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃতের সংখ্যা। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৯ হাজার ৯৮৭ জন। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ হাজার ১৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে ৭ লাখ ৩১ হাজার ১৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৩৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৯১ হাজার ২৯৯ জন।
২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৮২৫টি। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ২০ দশমিক ৮৯ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক শূন্য ৯, আর মৃত্যুর হার এক দশমিক ৪২ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯৬ জনের মধ্যে পুরুষ রয়েছেন ৫৯ জন, নারী ৩৭ জন। তাদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ষাটোর্ধ্ব আছেন ৫৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ২৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন ১২ জন, ২১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন দুই জন আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন ২ জন।
বাংলাটিভি/শহীদ



