
প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে কোনো উন্নয়নই টেকসই হবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
বিশ্বধরিত্রী দিবস উপলক্ষে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এবং পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত ‘রোড টু গ্লাসগো: আমাদের পৃথিবীর পুনরুদ্ধার ও জলবায়ু সুরক্ষা’ শীর্ষক এক ভার্চ্যুয়াল সংলাপে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। মন্ত্রী নিজ সরকারি বাসভবন থেকে এতে যুক্ত হন।
এসময় শাহাব উদ্দিন বলেন, করোনা মহামারির রূঢ় বাস্তবতা শিখিয়েছে প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে টিকে থাকা যায় না। তিনি আরও বলেন, বাংলাদেশের পরিবেশের দৃশ্যমান উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে যা বিশ্ব দরবারে স্বীকৃতিও পেয়েছে।
বাংলাটিভি/শহীদ



