
মাদারীপুর কাঁঠালবাড়ী ঘাটে বাল্কহেডের সাথে ধাক্কায় স্পিডবোটের ২৬ লাশ উদ্ধার।। আহত ৪ হাসপাতালে চিকিৎসাধীন
সোমবার সকালে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ী ঘাটে ।নদীতে নোঙর করে রাখা একটি বাল্কহেডের সাথে শিমুলিয়া থেকে যাত্রী বোঝাই একটি স্পিডবোট পেছন দিক থেকে ধাক্কা দিলে স্পিডবোটটি দুমড়েমুচড়ে যায়।
এরপর নৌ পুলিশ, ফায়ার সার্ভিস এলাকাবাসীর সহযোগীতায় একে একে ২৬টি লাশ উদ্ধার করে,এদের মধ্যে তিন শিশু,১ নারী রয়েছেন এবং ৪জনকে গুরুত্বর অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এখনও পুলিশ, ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। এবং ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন,’এ পর্যন্ত তিন শিশুসহ ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এখনো নিহতদের স্বজনেরা এসে পৌছায়নি।
বাংলাটিভি/শহীদ



