
ঈদকে কেন্দ্র করে ফেরিঘাটে ঘরমুখো মানুষের বাঁধভাঙা স্রোত। নিজ নিজ গন্তব্যের উদ্দেশে শিমুলিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় জড়ো হচ্ছেন হাজার হাজার যাত্রী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভীড় ক্রমেই বাড়ছে।
গত কয়েকদিন ধরে শিমুলিয়া ঘাটে মানুষের ভীড় অব্যাহত থাকলেও, আজ যাত্রীদের চাপ আরও বেড়েছে। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না কোরে যাত্রীরা নদীর স্রোতের মতো ফেরিযোগে বাড়ি ফিরছেন।
এদিকে, দুপুরে শিমুলিয়া-বাংলাবাজার রুটের এনায়েতপুরি ও শাহ পরান নামের দুটি ফেরিতে আনছার মাদবর নামে এক কিশোরসহ ৫জন মারা গেছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন জানান,৫ জনের ২ জন নারী ও ২ জন পুরুষের পরিচয় এখনো জানা যায়নি।
অন্যদিকে, পাটুরিয়া ফেরি ঘাটেও যাত্রীদের ঢল নেমেছে। ফেরি ভীড়লেই ঝাঁপ দিয়ে উঠে পড়ছেন যাত্রীরা। অন্যদিকে, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৩০ কিলোমিটার এলাকা জুড়ে, থেমে থেমে যানবাহন চলাচল করছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে ট্রাক,পিকআপ ও মোটরসাইকেলে চলাচল করা ঘরমুখো মানুষ।
বাংলাটিভি/শহীদ



