বাংলাদেশ
করোনায় মৃত্যু ও শনাক্ত দু্ইই বেড়েছে

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। একইসঙ্গে বেড়েছে শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ জন। যা আগের দিনের তুলনায় বেশি। রবিবার (১৬ মে) ২৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এছাড়া আগের দিনের চেয়ে শনাক্তের সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর রবিবার ৩৬৩ জনের করোনা শনাক্তের তথ্য জানানো হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় ৩২ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১২ হাজার ১৮১ জন। আর নতুন ৬৯৮ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত শনাক্ত হলেন সাত লাখ ৮০ হাজার ৮৫৭ জন। এ হিসাবে আজ দেশে করোনা শনাক্ত হওয়া রোগী সাত লাখ ৮০ হাজারও ছাড়িয়ে গেলো।
বাংলা টিভি/ নিউজ ডেস্ক



