দর্শনার্থীদের পদচারনায় মুখরিত চাঁদপুরের বিনোদন কেন্দ্রগুলো

দর্শনার্থীদের পদচারনায় মুখরিত চাঁদপুরের বিনোদন কেন্দ্রগুলো। ঈদের ছুটি উপভোগ করতে সব বয়সী মানুষ ছুটছেন,বিনোদন কেন্দ্রগুলোতে। বিভিন্ন রাইড চড়ে করছেন,হৈ হুল্লোড়। তবে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। এদিকে,প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি সতর্কতা।
প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ উদযাপনের অন্যতম অনুসঙ্গ বিনোদন। তাই ঈদের ছুটি স্বরনীয় করে রাখতে, পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই ছুটে যান, বিনোদন কেন্দ্রগুলোতে। চাঁদপুরের মানুষের বিনোদনের অন্যতম স্থান বড় স্টেশন মূল হেড,বাবুর হাট ফাইভ স্টার পার্ক এন্ড কমিউনিটি সেন্টার ও মহামায়া কৃতিকুঞ্জ পার্ক। ঈদের দিন এসব কেন্দ্রে ছিল বিনোদন পিপাসুদের ঢল।
তবে, অনেক দর্শনার্থী অধিক জনসমাগমে আতঙ্কেও রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি নিয়ে কোন ধরনের তৎপরতা না থাকায়,তারা প্রশাসনের কাছে করোনা সচেতনতায় প্রয়োজনীয় পদক্ষেপের দাবী জানিয়েছেন।
দর্শনার্থীদের নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধিসহ, বিনোদন কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থার কথা জানান,পুলিশ কর্মকর্তা। যান্ত্রিক জীবনের সব ক্লান্তি ছাপিয়ে, বিনোদন কেন্দ্রের উচ্ছ্বাস, হাজারো মানুষকে ঈদ আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।
ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস



