আন্তর্জাতিক
ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০ জনে

ফিলিস্তিনের ইসরায়েলে বাহিনীর হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০ জনে। আহতের সংখ্যা ছাড়িয়েছে দেড় হাজারেরও বেশি।
ভোররাতে, ইসরায়েলি বাহিনী গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলের লক্ষ্যস্থলগুলোতে গোলাবর্ষণ করেছে। গাজার চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, ১০ মে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬৩ জন শিশুসহ অন্তত ২২০ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন এবং প্রায় পৌনে দুই হাজারের মানুষ আহত হয়েছে। জাতিসংঘ মানবাধিকার সংস্থা জানিয়েছে, ইসরাইলি বাহিনী ও ফিলিস্তিনি হামাসা যোদ্ধাদের চলতি সংঘর্ষে গাজা ভূখণ্ডে প্রায় ৪৫০টি ভবন পুরোপুরি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস্তুহারা অন্তত অর্ধলক্ষ মানুষ। তাদের বেশিরভাগই জাতিসংঘ পরিচালিত বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছে।
বাংলাটিভি/ এআর



