
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে কারাগারে পাঠিয়ে সরকার সাংবাদিকদের শিক্ষা দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব বলেন, দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছে।
এখন দেশের আমলারাও সরকারি দলের নেতা। তারা প্রকাশ্যেই দেশ চালানোর কথা বলেন, রাজনীতি করেন। আর আওয়ামী লীগ সরকার এই অবস্থা তৈরি করার জন্য দায়ী। তারা আইন, বিচার, শাসন, অর্থনীতি, স্বাস্থ্য- সব খাত ধ্বংস করেছে।
বাংলাটিভি/ এস



