
দূরপাল্লার গণপরিবহন না থাকায় বিকল্প বাহনে ঝুঁকি নিয়ে যাত্রায়, স্বাস্থ্যবিধি উপেক্ষা করার কারণেই করোনা সংক্রমণ বাড়ছে- বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভাইরাসের সংক্রমণ কমাতেম স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস চালুর বিষয়ে মত দিয়েছেন গণপরিবহন সংশ্লিষ্টরা।
করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারী নির্দেশনায় বন্ধ রয়েছে দূরপাল্লার গণপরিবহন। তবে কোনভাবে নিয়ন্ত্রণ করা যায়নি মানুষের যাত্রা। বিকল্প যানবাহানে স্বাস্থ্যঝুঁকি নিয়ে চলাচলে বেড়েছে করোনা সংক্রমণ।
বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করার কারণেই বাড়ছে সংক্রমণ। জাবিকার তাগিদে ছোটা এসব মানুষের অবধারিত যাত্রা নিরাপদ করতে, তাই দূরপাল্লার গণপরিবহন চালুর পক্ষে মত তাদের।
করোনা সংক্রমণের লাগাম টানতে, চলাচলে শৃঙ্খলা ফেরানোর বিকল্প নেই বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা, এদিকে, দূরপাল্লার বাস চালু হলে সংক্রমণ কমার আশা গণপরিবহন সংশ্লিষ্টদের। তারা বলছেন, সেক্ষেত্রে যথাযথভাবে নিশ্চিত করা হবে স্বাস্থ্যবিধি।
এছাড়া গণপরিবহন চালু করা হলে, এই খাতের চলমান দুরাবস্থাও কাটবে বলে মনে করেন তারা।
বাংলাটিভি/শহীদ



