
গাড়ির জানালা দিয়ে ছিনতাইকারী কেড়ে নিল পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন পুলিশ অনেক খুঁজেও পেলেন না ছিনতাইকারীর সন্ধান রোববার (৩০ মে) রাজধানীর বিজয় সরণি মোড়ে ঘটে এই ঘটনা।
মঙ্গলবার (১ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী।ছেলে এক লাখ টাকায় ফোনটি কিনে দিয়েছিল আমাকে।
তিনি বলেন, মোবাইলটি নিয়ে যাওয়ার পর আমি হতভম্ব হয়ে পড়েছিলাম। তাৎক্ষণিকভাবে আমার গানম্যানসহ ডিউটিরত পুলিশ কর্মকর্তারা ছুটে গেলেও ছিনতাইকারীকে ধরতে পারেননি। রোববার সন্ধ্যার পর বিজয় সরণি সিগনালে গাড়ির মধ্যে বসে ফোনে কথা বলছিলেন মন্ত্রী। এ সময় গাড়ির জানালা খোলা ছিল। এ সুযোগে ছিনতাইকারী কেড়ে নেয় মন্ত্রীর আইফোনটি। এ ঘটনায় কাফরুল থানায় অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান জানান, মন্ত্রীর ফোন ছিনতাইয়ের ঘটনায় গত রোববার রাতে একটি মামলা দায়ের করেছেন তার পিএস। বিজয় সরণির দিকে যাওয়ার সময় মন্ত্রীর গাড়ি সিগনালে আটকে ছিল। জানালা খোলা থাকায় ছিনতাইকারী ফোন নিয়ে পালিয়ে যায়।
ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার ওয়াহিদুল ইসলাম বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ছিনতাইকারীকে শনাক্ত করে গ্রেফতারে চেষ্টা চলছে ছিনতাইকারীকে।
বাংলাটিভি/এস



