দেশবাংলাজনদুর্ভোগস্বাস্থ্য

বর্ডার দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ কারীদের নিয়ে ঝুঁকি তৈরী হচ্ছে

সীমান্তবর্তী জেলা ঝিনাইদহের মহেশপুর বর্ডার দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ কারীদের নিয়ে ঝুঁকি তৈরী হয়েছে।করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি না মেনে বিনা পাসপোর্টে কৌশলে সীমান্ত অতিক্রম করায়,দুঃশ্চিন্তা ও ঝুঁকিতে রয়েছেন,সাধারণ মানুষ।

করোনা মহামারিতে ঝিনাইদহের মহেশপুর বর্ডার দিয়ে প্রায়ই অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটছে।ইতোমধ্যে কয়েক দফায় বিজিবির হাতে আটকও  হয়েছেন অনেকে।গত একমাসে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা প্রায় ৩০ জন।এর মধ্যে ১১জন ছিলেন, করোনা পজেটিভ।

অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে আতঙ্কে রয়েছেন,জনপ্রতিনিধিসহ স্থানীয়রাও।অবৈধ অনুপ্রবেশকারীদের প্রথম থেকেই আলাদা কোয়ারেন্টিন সেন্টারে রাখাসহ,করোনা পজেটিভদের ও কোভিড ডেডিকেটেড হাসপাতালেও আলাদা ইউনিটে রাখা হয়েছে।

করোনা পরিস্থিতিতে কেউ যেন,মহেশপুর বর্ডার দিয়ে অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সেজন্য কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে।মহেশপুর উপজেলার পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে রয়েছে ৭০ কিলোমিটারের বিশাল বর্ডার।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button