বাংলাদেশআওয়ামী লীগরাজনীতি

এবারও হজ পালনের অনুমতি নেই বাংলাদেশের

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস এবং সৌদি আরব হজ পালনের অনুমতি না দেয়ায়, গেলোবারের মতো এবারও বাংলাদেশ থেকে, হজ্জযাত্রী পরিবহন বন্ধ থাকবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতাকালে, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল একথা জানান। তিনি জানান,আগামী বছরগুলোতে সুষ্ঠুভাবে হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে, তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। সকল সেবা প্রদানকারী সংস্থার জায়গা সংকুলান হয় না।

তাই হজ ক্যাম্প ভবনে, ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং হজ ক্যাম্পের অভ্যন্তরীণ অবকাঠামো সংস্কারের কাজ দ্রুত করা হচ্ছে। এসময় অর্থমন্ত্রী আরও বলেন, ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায়, চলতি অর্থবছর এক হাজার ইমামকে সুদমুক্ত ঋণ ও চার হাজার দুস্থ: ইমামকে সাহায্য দেয়া হয়েছে।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button