দেশবাংলাজনদুর্ভোগবাংলাদেশস্বাস্থ্য

সংক্রমণরোধে ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে কাজ করছে মাঠ প্রশাসন

সীমান্তবর্তী জেলাগুলোতে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। বিভিন্ন এলাকা নতুন করে কঠোর বিধি-নিষেধের আওতায় আনা হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন। এদিকে, রাজশাহী মেডিকেলে আজ আরো ১৬ জন কোভিড রোগির মৃত্যু হয়েছে।

 করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে দেশের সীমান্ত এলাকাগুলোতে। বিশেষ করে ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। এতে বাড়ছে আক্রান্ত রোগির সংখ্যাও। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আগের সব রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে। করোনা ওয়ার্ড ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এসব কোভিড রোগি।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় ২৬২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১০৯ জনরে। সংক্রমণ ঠেকাতে জোরদার করা হয়েছে বিধি-নিষেধ। বন্ধ রয়েছে সবধরনের যানবাহন। কেবলমাত্র আম বাজারজাতকরণ ও রপ্তানীমুখী কার্যক্রম লকডাউনের আওতামুক্ত রেখে যথাসম্ভব স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হচ্ছে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নওগাঁ সদর পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় বিশেষ লকডাউনের দ্বিতীয় দিনেও, বন্ধ রয়েছে বাজার-ঘাট যানবাহনসহ প্রায় সবকিছুই। সড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে স্বাস্থ্যবিধি রক্ষায় কাজ করছেন পুলিশ সদস্যরা।

সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় সেখানে আগামীকাল থেকে এক সপ্তাহের লকডাউনের জন্য মানুষজনকে সতর্ক করা হচ্ছে।

এদিকে, খুলনা সদর, রূপসা উপজেলা, সোনাডাঙ্গা এবং খালিশপুরে সাতদিনের কঠোর বিধি-নিষেধের আওতায় আনা হয়েছে। জরুরি সেবা ছাড়া সকল যানবাহন ও দোকানপাট বন্ধ রয়েছে।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button