স্বাস্থ্যজনদুর্ভোগবাংলাদেশ

দেশে করোনায় একদিনে ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ১,৮৮৭

দেশে একদিনে  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৭৫৮ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৮৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৭ হাজার ৮৬৭ জনে। মৃত ৩৪ জনের মধ্যে পুরুষ ২০ জন ও ১৪ জন নারী।

শুক্রবার (৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৭ হাজার ৭৫৮ জন।২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৪৫৯টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ১৫১ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৬ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের নিচে ২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, শূন্য থেকে ১০ বছরের নিচে ১ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮৬০ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৩০ জন।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button