
চীনা ভ্যাকসিন সিনোভ্যাককে জরুরী ব্যবহারের অনুমোদন দিলো ঔষধ প্রশাসন অধিদপ্তর। দেশে সিনোভ্যাক এর পরিবেশক প্রতিষ্ঠান ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড।
দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়া পঞ্চম টিকা এটি। গত ৩ জুন ওষুধ প্রশাসন অধিদফতর এ অনুমোদন দিয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিনোভ্যাকের এই টিকা ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য ব্যবহার উপযোগী।
দুই ডোজের এই টিকার ১ম ডোজের ২ বা ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেয়া হবে। টিকার সংরক্ষণ তাপমাত্রা ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরের ৯ই ফেব্রুয়ারি সিনোভ্যাকের টিকা ব্যবহারের অনুমোদন দেয় চীন। এরপর এটি আরও ২২টি দেশে অনুমোদন পায়। পয়লা জুন টিকাটির জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বাংলাটিভি/এস



