
সীমান্ত জেলাগুলোতে উদ্বেগজনক হারে বাড়ছে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর হার। বিভিন্ন জায়গায় বিধি-নিষেধ কঠোর করা হলেও, মানুষের উদাসীন চলাফেরায় বৃদ্ধি পাচ্ছে সংক্রমণ। গত একদিনে রাজশাহীতে ১২ জন ও খুলনায় ১০ করোনা রোগির মৃত্যু হয়েছে। করোনা ঠেকাতে লকডাউনে, মাঠ রয়েছে প্রশাসন।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সাতক্ষীরায় চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে বন্ধ করে দেয়া হয়েছে যানবাহন চলাচল।
খুলনা মেডিকেল রোগি চাপ সামলাতে হিমসিম অবস্থা। গত ২৪ ঘন্টায় হাসপাতালের কোভিড ইউনিটে করোনা উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে গত ২৪ ঘন্টায় আরো ১২ রোগির মৃত্যু হয়েছে।
নাটোর সদর ও সিংড়া পৌরসভার সর্বাত্বক লকডাউনের দ্বিতীয় দিন সংকমণ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। জরুরি সেবা ছাড়া বন্ধ রয়েছে প্রায় সবকিছু। প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে যেতে দেয়া হচ্ছে না।
নওগাঁ জেলায় আজ থেকে ১৬ জুন পর্যন্ত কঠোর লকডাউন শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে কাজ করছে প্রশাসন। তবে অনেকেই বিধি-নিষেধে উপেক্ষা করে চলাচল করছেন।
করোনাভাইরাস প্রতিরোধে বিধি-নিষেধ অমান্য করে কুষ্টিয়ার কুমারখালীতে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ১৪ জনকে জরিমানা করা হয়।
ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/ এস



