
কোরবানির চামড়া তৈরি হওয়া সিন্ডিকেট প্রতিরোধে এবার জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু পরিবহনের সময় চাঁদাবাজি বন্ধে বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এসব কথা জানান তিনি। এসময় এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সরকারি সিদ্ধান্ত হলেও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রমের পুরো প্রক্রিয় নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসতে কিছুটা সময় লাগবে।
দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত আন্তঃ মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি জানান, ঈদের ছুটিতে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং কোরবানির পশু পরিবহনের সময় চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারির পাশাপাশি এবার জোর দেয়া হয়েছে চামড়ার সিন্ডিকেট প্রতিরোধে।
করোনা পরিস্থিতির কারণে এবার অনলাইন গরুর হাটকে সরকার উৎসাহিত করছে বলেও জানান আসাদুজ্জামান খান।
এসময় এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচন কমিশনের কাছ এনআইডি’র কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে আসতে কিছুটা সময় লাগবে।
বাংলাটিভি/এস



