আন্তর্জাতিকঅপরাধবাংলাদেশ

ভূমধ্যসাগর থেকে ২৬৪ বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনিশিয়ার কোস্টগার্ড

অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে ২৬৪ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম )জানায়, অভিবাসন প্রত্যাশী এসব বাংলাদেশিরা লিবিয়া থেকে সাগর পথে ইতালি যাওয়ার পথে দেশটির কোস্টগার্ডের নজরে আসে। বৃহস্পতিবার রাতে তাদের উদ্ধার করা হয়।

এ সময় মোট ২৬৭ জন নাগরিককে উদ্ধার করে তিউনিসিয়ার কোস্টগার্ড। এর মধ্যে ২৬৪ জন বাংলাদেশি, আর তিনজন মিশরীয় নাগরিক।

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্য নৌকাযোগে পাড়ি দিয়েছিলেন এসব নাগরিক। তবে নৌকার ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার সাগরে ভাসতে থাকা দলটিকে উদ্ধার করে তিউনিসিয়া কোস্টগার্ড।

লিবিয়া থেকে ইউরোপে অবৈধভাবে প্রবেশে প্রতিনিয়ত নৌকাযোগে পাড়ি দেয় অভিবাসী প্রার্থীরা। প্রায়ই তারা দুর্ঘটনার শিকার হন।

এর আগে ১৩ জুন ভূমধ্যসাগর থেকে ১৬৪ জন বাংলাদেশিকে আটক করে লিবিয়ার কোস্টগার্ড। এক সপ্তাহের ব্যবধানে মোট ৮২৮ বাংলাদেশি ভূমধ্যসাগর থেকে উদ্ধার ও আটক হয়েছেন।

শুধু চলতি বছর লিবিয়ার কোস্টগার্ড সমুদ্র থেকে ৯ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে। ২০২০ সালে উদ্ধার করা হয় ৭ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশীকে।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button