আন্তর্জাতিকএশিয়াবিশ্ববাংলামধ্যপ্রাচ্য

জেদ্দায় শুরু হচ্ছে কনস্যুলেট সেবা; বিভিন্ন সুবিধা পাবেন প্রবাসীরা

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার আওতাধীন খামিস মুশাইতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের, আগামী ০২ ও ০৩ জুলাই কনস্যুলার সেবা দেওয়া হবে।

বাঙালি মার্কেটের কাছে হাদিকা সংলগ্ন ইস্তেরা আহাদ মুনিরায় স্থানীয় সময় সকাল ৮ থেকে বিকেল ৬ টা পর্যন্ত পাসপোর্টের আবেদন গ্রহণ, মেয়াদ উত্তীর্ণ ডিজিটাল পাসপোর্টের রিইস্যুর আবেদন গ্রহণ, ওয়েজ আর্নাস কল্যান বোর্ডের সদস্য পদ নিবন্ধন ও সোনালী ব্যাংকের একাউন্ট খোলা, বিভিন্ন সমস্যা সমাধানে আইনি সহায়তা প্রদান করা হবে।

কনস্যুলার সেবা নেওয়ার সময় প্রত্যেক প্রবাসীকে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি সাথে নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে।

ডিজিটাল পাসপোর্টের রিইস্যুর আবেদন গ্রহণ, ওয়েজ আর্নাস কল্যান বোর্ডের সদস্য পদ নিবন্ধন ও সোনালী ব্যাংকের একাউন্ট খোলা,প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে আইনি সহায়তা প্রদান সহ অন্যান্য সেবা। কনস্যুলার সেবা নেওয়ার সময় প্রত্যেক প্রবাসীকে জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button